দশম গ্রেডে বেতনসহ ৩ দাবিতে প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২১ বার
দশম গ্রেডে বেতনসহ ৩ দাবিতে প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সারাদেশের প্রায় ৬৫ হাজার বিদ্যালয়ে আজ (রোববার, ৯ নভেম্বর) থেকে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা।

সকালে শিক্ষার্থীরা নিয়মমতো স্কুলে গেলেও শ্রেণিকক্ষে পাঠদান হয়নি। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি শুরু হয়েছে। এর আগে শনিবার বিকেলে শাহবাগে বিক্ষোভ মিছিলে অংশ নিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষকরা অভিযোগ করেছেন, বিনা উসকানিতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে শতাধিক শিক্ষক আহত হন। তবে পুলিশের দাবি, বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে অগ্রসর হলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন জাতীয় বেতন–স্কেলের ১৩তম গ্রেডে। তাদের দাবি— এই গ্রেড উন্নীত করে ১০ম গ্রেডে আনা, শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ দেওয়া এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান করা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত