জাহানারা আলমের অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার

বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে এই কমিটি।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিম। সদস্য হিসেবে রয়েছেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ নারী ক্রীড়া সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

সম্প্রতি জাহানারা আলম অভিযোগ করেন, জাতীয় নারী দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের কাছ থেকে তিনি যৌন হয়রানির শিকার হয়েছেন। তার দাবি, বিসিবিকে বিষয়টি জানালেও কোনো প্রতিকার পাননি।

এর পর আরও কয়েকজন নারী ক্রিকেটারও মুখ খুলেছেন একই ধরনের ঘটনার অভিযোগ নিয়ে। পাশাপাশি জাতীয় দলে গ্রুপিংয়ের অভিযোগও উঠে এসেছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত