সর্বশেষ :
বরিশালে জনসভার মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বসিত অভ্যর্থনা নতুন শিক্ষা আইন প্রস্তাব, জনগণের মতামত আহ্বান ৭ ফেব্রুয়ারি পর্যন্ত হাইতির উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ, গ্যাং সহিংসতায় উদ্বেগ বৃদ্ধি রায়পুরায় সংঘর্ষে গুলিবিদ্ধ স্কুলছাত্রের মৃত্যু দেশে পৌঁছেছে তিন লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ভোটারদের মন জয়ে সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি প্রার্থীদের সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাত পণ্যের দাম রিজার্ভ জোরদারে আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাত পণ্যের দাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

চাহিদা ও জোগানের চাপের কারণে বিশ্ববাজারে আবারও বেড়েছে দুগ্ধজাত পণ্যের দাম। গ্লোবাল ডেইরি ট্রেড (জিডিটি)–এর ফেব্রুয়ারির প্রথম নিলামের তথ্য অনুযায়ী, সামগ্রিকভাবে দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ। এই নিলামে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি দেখা গেছে ননিছাঁড়া গুঁড়া দুধ ও মোজারেলার ক্ষেত্রে।

সর্বশেষ নিলামে ১৭৫ জন ক্রেতা অংশ নেন এবং মোট ২৪ হাজার ৩৪ টন দুগ্ধজাত পণ্য কেনাবেচা হয়। নিলামে টনপ্রতি গড় দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩০ মার্কিন ডলার। এতে নিউজিল্যান্ডের খামার মালিকদের সমবায় প্রতিষ্ঠান ফন্টেরা সরবরাহ করা ননিযুক্ত গুঁড়া দুধের দাম বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। এর ফলে টনপ্রতি গড় মূল্য পৌঁছেছে ৩ হাজার ৬১৪ ডলারে।

অন্যদিকে, ননিছাঁড়া গুঁড়া দুধের দাম আরও বেশি হারে বেড়েছে। এই পণ্যের দাম ১০ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে টনপ্রতি গড় মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৮৭৪ ডলারে। বাজার বিশ্লেষকদের মতে, খাদ্যশিল্পে ব্যবহার বাড়ায় এই ধরনের গুঁড়া দুধের চাহিদা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

জিডিটি মূল্যসূচকে চলতি সপ্তাহে সবচেয়ে বড় উল্লম্ফন দেখা গেছে মোজারেলার দামে। এই চিজের দাম ১০ দশমিক ৬ শতাংশ বেড়ে টনপ্রতি গড় মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৬৯৪ ডলারে। একই সঙ্গে মাখনের দামও বেড়েছে ৮ দশমিক ৮ শতাংশ, যা টনপ্রতি ৫ হাজার ৭৭৩ ডলারে পৌঁছেছে।

এ ছাড়া বাটার মিল্ক পাউডারের দাম ৬ দশমিক ৪ শতাংশ বেড়ে টনপ্রতি গড় মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ১৪৭ ডলারে। অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের দামও ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে টনপ্রতি ৬ হাজার ৫২৪ ডলারে উঠেছে।

অন্যান্য দুগ্ধজাত পণ্যের মধ্যেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। চেডার চিজের দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে টনপ্রতি ৪ হাজার ৭৭২ ডলারে দাঁড়িয়েছে। আর ল্যাক্টোজের দাম তুলনামূলক কম হারে বাড়লেও সেটিও ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে টনপ্রতি বিক্রি হয়েছে ১ হাজার ৪১০ ডলারে।

বিশেষজ্ঞদের মতে, উৎপাদন ব্যয় বৃদ্ধি, আবহাওয়াজনিত প্রভাব এবং আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল সরবরাহ না থাকায় আগামী দিনগুলোতেও দুগ্ধজাত পণ্যের দামে এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকতে পারে। এর প্রভাব আমদানিনির্ভর দেশগুলোর অভ্যন্তরীণ বাজারেও পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত