সর্বশেষ :
২০২৬ বিশ্বকাপে বড় পরিবর্তন, ফুটবল টুর্নামেন্টে নতুন যুগের ইঙ্গিত সোমালি রেফারিকে ঢুকতে না দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় ইয়ান রাইট ২০২৬ বিশ্বকাপ: গোল্ডেন বুটের দৌড়ে কারা এগিয়ে? মিরসরাইয়ে নিখোঁজ তিন কিশোর উদ্ধার, স্বস্তি ফিরেছে পরিবারে মেলান্দহে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চিরিরবন্দরে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার, বাজার স্থিতিশীলতায় উদ্যোগ প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মে মাসে বিজিবির অভিযানে ১৭৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, সীমান্তে কড়াকড়ি জোরদার ৭৯ হাজার ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ নিয়ে নতুন বিতর্ক, যাচাই প্রক্রিয়া ঘিরে আলোচনা

দক্ষিণ আফ্রিকায় মসজিদের সামনে গুলিবর্ষণে ৩ জন নিহত

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৫৭ বার
দক্ষিণ আফ্রিকায় মসজিদের সামনে গুলিবর্ষণে ৩ জন নিহত

প্রকাশ: ১৭ জুন, ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক মসজিদের সামনে বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত হয়েছেন এবং একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (স্থানীয় সময়) রাত ৯টার দিকে এলডোরাডো পার্কের এক্সটেনশন ১ এলাকায় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই সময় মসজিদের সামনে নয়জন যুবক দাঁড়িয়ে ছিলেন। একসঙ্গে একটি সাদা রঙের অডি গাড়ি এসে সেখানে থামলে গাড়ির তিনজন আরোহী তাঁদের ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়, আর গুরুতর আহত আরও একজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মসজিদের সামনে থাকা বাকি যুবকদের অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। প্রাদেশিক পুলিশের মুখপাত্র টিন্টসওয়ালো সিবেকো জানান, সাদা অডি গাড়ির তিনজন পুরুষ ওই যুবকদের ওপর গুলি চালিয়েছেন। পুলিশ এ ঘটনা তদন্ত করছে এবং গুলির কারণ উদঘাটনে তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত