চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় বিএনপির অবস্থান স্পষ্ট

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার
চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকেরস ঙ্গে অপ্রীতিকর ঘটনায় বিএনপির অবস্থান স্পষ্ট

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক
একটি বাংলাদেশ অনলাইন

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক জাহিদুল ইসলামের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে অবস্থান জানিয়েছে বিএনপি। দলটি জানিয়েছে, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির পদক্ষেপ ইতোমধ্যেই শুরু হয়েছে এবং সোমবারের (২০ অক্টোবর) মধ্যেই তা সম্পন্ন করা হবে।

ভোটের মাঠে থাকবে সেনা-পুলিশসহ সাড়ে আট লাখ সদস্য: ইসি সচিব

রোববার (১৯ অক্টোবর) রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিক জাহিদুল ইসলামের সঙ্গে যে অঘটনটি ঘটে, তার পরপরই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনার প্রতি গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও শাস্তির আশ্বাস দিয়েছেন।

তবে প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি অভিযোগ করে, ঘটনার পর কিছু প্রচারমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত ও অনৈতিক।

দলের পক্ষ থেকে জানানো হয়, বিএনপি সবসময় সংবাদমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। রাজনৈতিক দল ও সাংবাদিক সমাজের সম্পর্ক মতাদর্শগত বিভেদের ঊর্ধ্বে—এ সম্পর্ক বিশ্বাস, আস্থা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে উঠেছে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন এবং তিনি তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশের পাশাপাশি নির্দেশ দিয়েছেন যেন কোনো বিলম্ব ছাড়াই ঘটনার সুষ্ঠু তদন্ত ও শাস্তি নিশ্চিত করা হয়।

এছাড়া বিএনপি জানায়, ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে জন্য চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র বৈধ পাশ ও পরিচয়পত্রধারীরাই কার্যালয়ে প্রবেশাধিকার পাবেন।

প্রেস বিজ্ঞপ্তির শেষাংশে বিএনপি আহ্বান জানায়, এই ঘটনার সুযোগ নিয়ে কেউ যেন বিভ্রান্তিকর বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার না চালায়। দলটি পুনরায় সাংবাদিক সমাজের প্রতি তাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত