অভিনেত্রী শাওনের মা সাবেক এমপি তহুরা আলী মারা গেছেন

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার
অভিনেত্রী শাওনের মা সাবেক এমপি তহুরা আলী মারা গেছেন

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫। ঢাকা ডেস্ক, একটি বাংলাদেশ অনলাইন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য এবং সিটিজেন গ্রুপের পরিচালক বেগম তহুরা আলী আর নেই। বৃহস্পতিবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭২ বছর। তহুরা আলী ছিলেন অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওনের মা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওন জানান, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় মা বেগম তহুরা আলী মারা গেছেন। পরম করুণাময় আল্লাহ তায়ালা যেন তাকে মাফ করে দেন।”

হাসিনাসহ তিনজনের বিচারকাজ শেষ: রায়ের দিন ১৩ নভেম্বর

মরহুমার নামাজে জানাজা দুটি স্থানে অনুষ্ঠিত হবে। একটি হলো আসরের পর গুলশান আজাদ মসজিদে এবং অন্যটি মাগরিবের পর তেজগাঁও রহিম মেটাল সেন্ট্রাল মসজিদে।

তহুরা আলী ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সংসদ সদস্য (জামালপুর-শেরপুর) হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত তিনি সংসদ সদস্য (ফেনী) ছিলেন। তিনি ফেনীতে জন্মগ্রহণ করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া হাবীবুল্লাহ বাহার কলেজে তিনি শিক্ষকতাও করেছেন।

তহুরা আলী সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত