নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই: আইন উপদেষ্টা আসিফ নজরুল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৯ বার
হাদি হত্যার বিচার হবে ৯০ দিনের মধ্যে: আইন উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কার কারণ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ এবং উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের বড় দুশ্চিন্তা ব্যাটিং

ড. আসিফ নজরুল বলেন, “সরকার নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করতে নানা মন্তব্য করছে, কখনও উপদেষ্টাদের দিকেও অভিযোগের তির ছোড়া হচ্ছে। এসব কথায় মনে হতে পারে নির্বাচনে অনিশ্চয়তা আছে, কিন্তু বাস্তবে তেমন কিছু নয়।”

তিনি আরও বলেন, “যারা জামিন নিয়ে একই ধরনের অপরাধে জড়াতে পারে বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে পারে, তাদের নজরদারিতে রাখা হচ্ছে।” আদালতের মামলার জট কমাতে নতুন উদ্যোগের কথাও জানান তিনি। তার ভাষায়, “একজন বিচারকের জায়গায় তিনজন বিচারক নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে, যাতে বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়।”

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত