জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিয়াম গ্রেপ্তার

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩৬ বার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিয়াম গ্রেপ্তার

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সূত্রাপুর থানা শাখার সহ-সভাপতি সিফাত হোসেন সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সূত্রাপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

সিয়াম পুরান ঢাকার বানিয়ানগর এলাকার বাসিন্দা এবং সূত্রাপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, তিনি লকডাউন কার্যক্রমে অংশ নিতে বাহাদুর শাহ পার্কে অবস্থান করছিলেন। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বাংলাদেশের বড় দুশ্চিন্তা ব্যাটিং

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “একজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয়রা জানান, সিয়াম দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় ছিল এবং রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিল। তবে সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠন সংশ্লিষ্টতার অভিযোগে তার ওপর নজরদারি চলছিল।

পুলিশ জানিয়েছে, সিয়ামের বিরুদ্ধে পূর্বের কিছু অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত শেষ হলে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত