এনসিপির সংবাদ সম্মেলন চলছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার পর রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন শুরু হয়।

সংবাদ সম্মেলনে প্রধান বক্তব্য রাখছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। তিনি নির্বাচনি আপিল শুনানি ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত সার্বিক বিষয় তুলে ধরছেন।

এর আগে শনিবার বিকেল ৫টার দিকে এক বার্তায় এনসিপি জানায়, নির্বাচন কমিশনে প্রার্থীদের আপিল শুনানি এবং নির্বাচন প্রক্রিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করতেই এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত