মানবিক নেতৃত্বে রূপগঞ্জে দিপু ভূঁইয়ার আলাদা ছাপ

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১ বার
মানবিক নেতৃত্বে রূপগঞ্জে দিপু ভূঁইয়ার আলাদা ছাপ

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ, যেখানে শিল্প ও ঐতিহ্যের এক অপূর্ব মিলন ঘটে, সেখানে সাম্প্রতিক সময়ে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন রূপগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া। রাজনীতির ময়দানে অনেক নাম এসেছে এবং গেছে, কিন্তু দিপু ভূঁইয়ার দৃষ্টিভঙ্গি এবং জনসেবামূলক কর্মকাণ্ড তাকে অন্য মাত্রায় প্রতিষ্ঠিত করেছে। তিনি শুধু একজন নেতা নন, বরং মানুষের সঙ্গে হৃদ্যতা ও মানবিকতার প্রতীক হিসেবে নিজেকে আবির্ভূত করেছেন।

এলাকাবাসীরা একবাক্যে বলেন, ‘দিপু ভূঁইয়া এখন জনগণের দোরগোড়ায় প্রতিনিধি হিসেবে কাজ করছেন।’ সাধারণত সংসদ সদস্যদের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ সীমিত থাকে—এমন অভিযোগ থাকলেও দিপু ভূঁইয়ার ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। তিনি নিয়মিত চায়ের দোকান, কৃষকের আঙিনা এবং শ্রমিকের মিছিলসহ জনগণের মাঝে উপস্থিত থাকেন। প্রটোকল ও আনুষ্ঠানিকতার বেড়াজাল ভেঙে তিনি সরাসরি মানুষের সমস্যার সঙ্গে যুক্ত হন। ফাইলবন্দি বা কাগজে সীমাবদ্ধ না থেকে তিনি মাঠপর্যায়েই সমস্যার সমাধানে উদ্যোগী হন।

রূপগঞ্জের প্রবীণ বাসিন্দা রজব আলী বলেন, ‘দিপু ভূঁইয়া ইতিমধ্যেই উন্নয়নের কারিগর হিসেবে পরিচিত। শুধু মানবিকতা নয়, রূপগঞ্জের অবকাঠামো উন্নয়নে তার অবদানও অনস্বীকার্য। রাজনীতি যদি মানুষের কল্যাণের জন্য হয়, তবে দিপু ভূঁইয়া সেই কল্যাণের বিশ্বস্ত প্রতিচ্ছবি।’ হাটাবো এলাকার গৃহিণী অঞ্জনা রাণী বলেন, ‘অনেক এমপি দেখেছি, কিন্তু দিপু ভূঁইয়ার মতোন মানুষ দেহি নাই। ওনি মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলেন, খুব ভাল ব্যবহার।’ কায়েতপাড়া এলাকার সত্তরোর্ধ্ব হরিপদ ভুলু বিশ্বাস বলেন, ‘কতো এমপি আইলো, গেলো। মাদক, চান্দাবাজি নিয়ে কেউ চিন্তা করে নাই। দেখলাম দিপু ভূঁইয়া এই বিষয়ে কাজ করছেন।’

শিল্পপতি শাহীন ভূঁইয়া বলেন, ‘বিগত সময়ে শিল্পকারখানার মালিকরা রাজনীতিবীদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। দিপু ভূঁইয়া এমপি হওয়ার পর চিত্র পাল্টে গেছে। ব্যবসায়ীরা এখন নিরাপদে ব্যবসা করতে পারছেন। সবচেয়ে বড় বিষয়, তিনি অভিজাত রাজনৈতিক পরিবারের সন্তান। তার পরিবারে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও চেয়ারম্যানের পদে দায়িত্ব পালন করেছেন। ফলে ছোটকাল থেকেই তিনি রূপগঞ্জের মানুষের সঙ্গে পরিচিত।’

দিপু ভূঁইয়া নিজেও জানিয়েছেন, তার স্বপ্ন সোনার রূপগঞ্জ গড়ে তোলা। তিনি বলেন, ‘বিগত সময়ের যতো ঝঞ্ঝাট, সমস্যা—সব সমাধান করব। আমার কোনো ব্যক্তিগত চাহিদা নেই। আমি রূপগঞ্জবাসীর সেবা করতে সদা প্রস্তুত। রূপগঞ্জের মানুষের পাশে থাকতে চাই আমি আমৃত্যু পর্যন্ত।’ তার এই উক্তি থেকে স্পষ্ট হয় যে, রাজনৈতিক নেতৃত্ব তার কাছে কেবল ক্ষমতার প্রতীক নয়, বরং মানুষের কল্যাণে নিবেদিত একটি দায়বদ্ধতা।

রূপগঞ্জবাসীর সঙ্গে নিয়মিত সংযোগ, জনসেবার দৃঢ় মনোভাব এবং মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের মাধ্যমে দিপু ভূঁইয়া নিজেকে শুধু একজন নির্বাচিত প্রতিনিধিই নয়, বরং মানবিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, তার মানবিক আচরণ ও সাধারণ মানুষের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক রূপগঞ্জের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

শহরের ভিন্ন ভিন্ন এলাকায় দিপু ভূঁইয়ার এই কাজের ধারা শুধুমাত্র রাজনৈতিক বা প্রশাসনিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক কল্যাণে সরাসরি অংশগ্রহণ করছেন। এর ফলে সাধারণ মানুষ কেবল ভোটের সময়ই নয়, সারাবছর তার সঙ্গে সংযুক্ত থাকতে পারছেন। তার মানবিক নেতৃত্বের ফলে রূপগঞ্জে সামাজিক সহমর্মিতা ও সমৃদ্ধির নতুন বাতাস প্রবাহিত হচ্ছে।

দিপু ভূঁইয়ার কর্মকাণ্ড স্থানীয় সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং সরাসরি জনগণের অভিজ্ঞতার মাধ্যমে প্রতিনিয়ত আলোচিত হচ্ছে। মানুষ তার কাছে কেবল একজন নেতা নয়, বরং সমস্যার সমাধানকারী, বিশ্বাসযোগ্য পথপ্রদর্শক এবং মানবিক উদাহরণের প্রতীক হিসেবে তাকাচ্ছেন। এটি প্রমাণ করে যে, রাজনৈতিক নেতৃত্ব কেবল ক্ষমতার ব্যবহার নয়, বরং মানুষের জীবনকে উন্নত ও সহজ করার দায়বদ্ধতার প্রতিফলন।

রূপগঞ্জের ইতিহাস, শিল্প ও ঐতিহ্যের সঙ্গে তার যুক্তি, মানবিক সেবার দৃঢ় মনোভাব এবং প্রান্তিক মানুষের প্রতি সমবেদনার কারণে দিপু ভূঁইয়া আজ রূপগঞ্জে এক সুসংহত পরিচয় প্রতিষ্ঠা করেছেন। তার কর্মকাণ্ড প্রমাণ করে, রাজনীতি যখন মানুষের কল্যাণ ও মানবিকতার সঙ্গে যুক্ত হয়, তখন সেটি একটি জীবন্ত সমাজের জন্য অনন্য শক্তি হিসেবে কাজ করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত