জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল, সহকারী নাঈম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫৩ বার
হাবিবুল - নাঈম

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

জাতীয় দলের নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন এসেছে। চলতি মাসেই জাতীয় দলের সঙ্গে যাত্রা শেষ হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর। পাকিস্তান সিরিজ জয়ের পরই ক্রিকেটারদের কাছ থেকে বিদায় নিয়েছেন তিনি। তবে তার মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন প্রধান নির্বাচক এবং সহকারী নির্বাচক বেছে নিয়েছে। এ পদে আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল বোর্ড।

জাতীয় দলের নির্বাচক পদের জন্য ৮ মার্চ আবেদনের সময়সীমা শেষ হয়। এই পদে সবমিলিয়ে ১৬ জন সাবেক ক্রিকেটার আবেদন করেন। এরপর সাক্ষাৎকার গ্রহণের পর প্রধান নির্বাচক হিসেবে বাছাই করা হয়েছে হাবিবুল বাশার সুমনকে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এর আগে সহকারী নির্বাচকের দায়িত্বও পালন করেছেন।

সহকারী নির্বাচক পদে তুষার ইমরান ও নাঈম ইসলাম প্রার্থী ছিলেন। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চূড়ান্তভাবে নাঈমকেই এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ফলে জাতীয় দলের নতুন সহকারী নির্বাচক হিসেবে পথচলা শুরু করছেন তিনি। আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি আছে।

নির্বাচক প্যানেল বাছাইয়ের কাজে সরাসরি যুক্ত ছিলেন বিসিবির চার পরিচালক—ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুর রাজ্জাক। প্রধান নির্বাচক হাবিবুলের মাসিক বেতন ধার্য হয়েছে ৪ লাখ টাকা, আর সহকারী নির্বাচক নাঈমের বেতন হতে পারে ৩ লাখ টাকা।

এই নতুন নির্বাচক প্যানেলের দায়িত্ব গ্রহণের মাধ্যমে জাতীয় দলের ভবিষ্যতের পরিকল্পনা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে। হাবিবুল ও নাঈমের অভিজ্ঞতা এবং জাতীয় দলের সঙ্গে কাজ করার পূর্ব অভিজ্ঞতা তাদের জন্য বড় সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন নেতৃত্বের অধীনে জাতীয় দল আগামী ম্যাচ ও সিরিজে কৌশলগত ও দলগত প্রস্তুতি আরও শক্তিশালীভাবে সম্পন্ন করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত