তাণ্ডব’-এ গুমের দৃশ্য, ভাইরাল শাকিব খানের ছবি

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৮ বার

প্রকাশ: ২২ জুলাই, ২০২৫ | একটি বাংলাদেশ ডেস্ক
একটি বাংলাদেশ অনলাইন

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ফের আলোচনায়। পরিচালক রায়হান রাফির আসন্ন সিনেমা ‘তাণ্ডব’-এর একটি স্যাড সিকুয়েন্সের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে, গুম হওয়া অবস্থায় শাকিব খান ক্লান্ত চেহারায় ভাত খাচ্ছেন, চোখে কষ্ট ও অশ্রু।

ছবিটি প্রকাশের পরই ভক্ত ও সহকর্মীদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। অনেকেই তার অভিনয় দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করছেন। নির্মাতা দেবাশীষ বিশ্বাস ছবিটি শেয়ার করে লেখেন, “আপনি বেঁচে থাকুন! শতবর্ষী হোন! আপনার মাধ্যমে বাংলাদেশি সিনেমা বেঁচে থাকুক।”

সিনেমার দৃশ্য হলেও বাস্তবিক আবেগে মোড়ানো শাকিবের অভিনয় যেন গুমের শিকার মানুষের যন্ত্রণা ও সমাজের বাস্তবতাকে স্পর্শ করেছে, বলছেন অনেকে।

একটি বাংলাদেশ অনলাইন

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত