ম্যানহাটনের ভবনে গুলি চালানো হামলাকারীকে নিয়ে নতুন তথ্য প্রকাশ

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৮ বার
ম্যানহাটনের ভবনে গুলি চালানো হামলাকারীকে নিয়ে নতুন তথ্য প্রকাশ

প্রকাশ: ২৯ শে জুলাই’ ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

 

নিউইয়র্ক সিটির ব্যস্ততম এলাকা মিডটাউন ম্যানহাটনের একটি অফিস ভবনে সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া ভয়াবহ গুলি হামলায় পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এনওয়াইপিডি কর্মকর্তা। হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে ২৭ বছর বয়সী শেন ট্যামুরাকে।

ঘটনাস্থলটি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন এবং ন্যাশনাল ফুটবল লীগ (এনএফএল)-এর অফিস হিসেবে ব্যবহৃত হয়। হামলাকারী শেন ট্যামুরা হাওয়াইতে জন্মগ্রহণ করলেও পরে লাস ভেগাসে চলে যান, যেখানে তিনি একটি ক্যাসিনোয় নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া তার পরিচয়পত্র থেকে জানা যায়, তার কাছে গোপন আগ্নেয়াস্ত্র বহনের অনুমতিপত্র ছিল যা ২০২২ সালের জুনে ইস্যু করা হয় এবং যার মেয়াদ পাঁচ বছর।

২০১৫ সালে তার অংশগ্রহণে ক্যালিফোর্নিয়ার গ্রানাডা হিলস ফুটবল দলের একটি পুরনো ভিডিও পাওয়া গেছে, যেখানে তাকে দলের জয় উদযাপন করতে দেখা গেছে।

পুলিশ হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে, যা ছিল পালমেটো স্টেট আর্মোরি এআর-১৫ মডেলের অ্যাসল্ট রাইফেল। ঘটনাস্থল থেকে একটি গাড়িও পাওয়া গেছে, যা ট্যামুরার নামে নিবন্ধিত এবং এর মধ্যে রাইফেলের কেস, লোডেড রিভলভার, গুলি, ম্যাগাজিন, ব্যাকপ্যাক এবং তার প্রেসক্রিপশন ওষুধ পাওয়া গেছে। বোম স্কোয়াড গাড়িটি তল্লাশি করলেও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ট্যামুরার গাড়িটি গত ২৬ জুলাই কলোরাডো এবং নিউ জার্সির কলম্বিয়া এলাকায় প্রবেশ করে, এবং ২৯ জুলাই বিকেল ৪টা ২৪ মিনিটে নিউইয়র্কে প্রবেশ করে হামলা চালায়। পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, ট্যামুরার মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা ছিল, তবে হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো জানা যায়নি এবং তদন্ত চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত