সর্বশেষ :
কোটি টাকা ঘুষ কাণ্ডে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কাজ শুরু টানা ২ দফায় রুপার দাম বেড়েছে ৩৫০ টাকা বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, স্পিকার নির্বাচনে আলোচনা কাতারের প্রতিমন্ত্রী জানালো, মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের শত্রু নয় শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিতে যোগ্যতার শর্ত দিলেন এমপি মাজেদ ঢাকা ওয়াসার নতুন এমডি সাবেক সচিব আমিনুল ইসলাম নিযুক্ত বুধবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হারে সামান্য পরিবর্তন নারায়ণগঞ্জে যুবদল নেতার ব্যবসায় হামলায় কর্মী গুরুতর জখম স্বর্ণের দাম টানা দুই দফায় ৫ হাজারের বেশি বেড়েছে ইংল্যান্ডের রাইট-ব্যাক কাইল ওয়ালকার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা

প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণে ১০ লাখ যুবক গড়বে সমৃদ্ধ বাংলাদেশ

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

বাংলাদেশের যুবসমাজকে যুগোপযোগী দক্ষতায় সমৃদ্ধ করার লক্ষ্যে বিশ্বব্যাংকের সহযোগিতায় এক অভূতপূর্ব প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে ১০ লাখ যুবককে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। সোমবার (১১ আগস্ট) সচিবালয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এ তথ্য জানান।

তিনি জানান, প্রশিক্ষণ কার্যক্রমে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি চাহিদা অনুযায়ী বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে, যাতে তরুণরা শুধু স্থানীয় শ্রমবাজারেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। একইসঙ্গে ‘জুলাই যোদ্ধা’ ও শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য একটি আলাদা প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন নিশ্চিত করা হবে।

সচিব বলেন, “আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছি। প্রচলিত প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমরা যুবকদের সক্ষমতা বহুগুণে বাড়াতে চাই। ইতিমধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্রিল্যান্সিং সম্পর্কিত প্রকল্পও চলমান রয়েছে, যা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি/বহু প্রার্থী অংশীদারত্বে অগ্রগতি’ উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া সময়ের দাবি। এ প্রতিপাদ্যের মাধ্যমে দেশের যুবশক্তিকে তারুণ্যের শক্তিতে রূপান্তর করে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অংশগ্রহণ নিশ্চিত করাই মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত এই বৃহৎ প্রকল্পটি দেশের কর্মসংস্থান, প্রযুক্তি খাত ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা বিশ্ববাজারে বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল করবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত