২৬ আগস্ট ২০২৫| নিজস্ব সংবাদদাতা| একটি বাংলাদেশ অনলাইন
ভারতের বিহার রাজ্যের রোহতাস জেলায় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যেখানে এক তরুণীকে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিক গুলি করে হত্যা করেছে এবং পরে আত্মহত্যা করেছে।
নিহত তরুণীর নাম কাজল কুমারী (২০), যিনি স্থানীয় একটি শপিং মলে কর্মরত ছিলেন। প্রেমিক জ্যাকি নাথ (২২), যিনি বলিয়া জেলার বাসিন্দা, দীর্ঘদিন ধরে কাজলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু সামাজিক কুসংস্কার ও ভিন্ন জাতের কারণে কাজল বারবার বিয়েতে অস্বীকৃতি জানান। এরপর, গত সোমবার রাতে রোহতাস জেলার সাসারাম শহরের আরাভ ব্যাংকোয়েট হল গেস্ট হাউসের একটি কক্ষে কাজলকে গুলি করে হত্যা করেন জ্যাকি। পরে, তিনি নিজেও আত্মহত্যা করেন।
কাজলের মা গায়েত্রী দেবী জানান, কিছু সময় আগে তিনি কাজলকে একটি বাজারে নামিয়ে দেন। পরে খবর পান যে জ্যাকি কাজলকে গুলি করে হত্যা করেছেন। গুরুতর আহত অবস্থায় কাজলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে বারানসির একটি হাসপাতালে পাঠানো হয়, কিন্তু তিনি মারা যান।
প্রাথমিক তদন্তে জানা গেছে, জ্যাকি কাজলকে গুলি করার পর নিজেও আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।