অপপ্রচার ও সাইবার বুলিংয়ের অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার
অপপ্রচার ও সাইবার বুলিংয়ের অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর

রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী অপপ্রচারে নেমেছে এবং সাইবার বুলিং করছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল–সমর্থিত সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম। তিনি বলেন, বারবার নির্বাচন কমিশনের কাছে গেলেও ষড়যন্ত্র বন্ধ করতে কমিশন ব্যর্থ হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান আবিদুল ইসলাম। পরে তিনি ওই হলের শিক্ষার্থীদের সঙ্গে প্রচার চালান।

আবিদুল ইসলাম বলেন, ‘আমরা আশা করি একটি সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত আমাদের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো সাইবার বুলিং।’

প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের সময় সব প্রার্থী নির্বাচন কমিশনের অধীন থাকে। তাদের নিরাপত্তা দেওয়া কমিশনের দায়িত্ব। আমরা কমিশনকে জানিয়েছি, যদি আপনারা এই সাইটগুলো বন্ধ করতে ব্যর্থ হন, তাহলে গোটা জাতিকে জানিয়ে দিন যে এটি আপনাদের পক্ষে সম্ভব নয়। কারণ, ডাকসু নির্বাচন এখন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, এটি গোটা বাংলাদেশের স্থিতিশীলতার সঙ্গে জড়িত।’

সাইবার বুলিং বন্ধে রাষ্ট্রকেও বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করতে হবে বলে মত দেন তিনি। অনলাইনে যে অপপ্রচার চলছে, সে ব্যাপারে পুরো জাতিকে সতর্ক করার আহ্বান জানান আবিদুল ইসলাম।

ছাত্রদলের ভিপি প্রার্থী আরও বলেন, ‘আমরা যখন প্রচারে যাচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিবিড় যোগাযোগ হচ্ছে। এত দিন পর মনে হচ্ছে, আমরা সত্যিকার অর্থে সঠিক ছাত্ররাজনীতির চর্চা করছি—যেখানে আছে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতা ও জবাবদিহি।’

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত