স্বপ্নের নায়ক সালমান শাহর প্রয়াণ দিবস আজ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার
১২ লাখ টাকায় সালমান শাহ হত্যার চুক্তি’

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ৬ সেপ্টেম্বর একটি বেদনাবিধুর দিন। ১৯৯৬ সালের এদিন মাত্র ২৫ বছর বয়সে না-ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার আকস্মিক মৃত্যু পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল।

সময় গড়িয়ে গেছে ২৯ বছর, তবুও সালমান শাহর প্রয়াণ দিবসে কোটি ভক্তের হৃদয়ে ভেসে ওঠে শোক, বিস্ময় আর ভালোবাসার স্মৃতি।

ঢাকার ইস্কাটনের নিজ বাসায় তার মৃত্যু হয়। তদন্তে আত্মহত্যা বলা হলেও পরিবার ও ভক্তরা এখনো মনে করেন এটি পরিকল্পিত হত্যা। রহস্য উদ্‌ঘাটন হয়নি আজও।

সালমান শাহ শুধু একজন নায়ক ছিলেন না, তিনি ছিলেন সময়ের ফ্যাশন আইকন। তার স্টাইল, অভিনয় ও ব্যক্তিত্ব নতুন প্রজন্মের কাছেও অনুপ্রেরণা হয়ে আছে। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। মাত্র তিন বছরে তিনি অভিনয় করেছেন ২৭টি সিনেমায়, যার বেশিরভাগই আজও দর্শকপ্রিয়।

শাহরিয়ার চৌধুরী ইমন থেকে ‘সালমান শাহ’ হয়ে ওঠা এই অভিনেতা এখনো ভক্তদের হৃদয়ে অমর হয়ে আছেন ‘স্বপ্নের নায়ক’ হিসেবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত