প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক
একটি বাংলাদেশ অনলাইন
অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে শেখ হাসিনার সময়ে স্বাক্ষরিত কুশিয়ারা নদীর পানিবন্টন প্রকল্প স্থগিত করেছে। এ পদক্ষেপের সঙ্গে আরও নয়টি চুক্তিও বাতিলের খাতায় অন্তর্ভুক্ত হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সোমবার নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন।
২০২২ সালে করা সমঝোতা স্মারকের মাধ্যমে কুশিয়ারা নদী থেকে বাংলাদেশের পক্ষে দেড় শতাধিক কিউসেক পানি প্রত্যাহারের ব্যবস্থা করা হয়েছিল। এই পানিবন্টন প্রকল্প বাস্তবায়িত হলে সীমান্তবর্তী জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার পানির সংকট কমে হাজার হাজার একর কৃষিজমি সেচের আওতায় আসার সম্ভাবনা তৈরি হতো। তবে প্রকল্প স্থগিত হওয়ায় সিলেট অঞ্চলের কৃষিক্ষেত্রে সম্ভাব্য সুবিধাগুলো আপাতত বন্ধ হয়ে গেছে।
এ ছাড়া স্থগিত চুক্তিগুলোর মধ্যে রয়েছে ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ প্রকল্প, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কাবাদ সম্পর্কিত বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট-শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা পোর্ট), এবং ভারতীয় প্ররিক্ষা কোম্পানির সঙ্গে ট্যাগ বোট চুক্তি।
স্থগিতকৃত এই প্রকল্প ও চুক্তিগুলো সংশ্লিষ্ট অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ও আন্তঃসীমান্ত সহযোগিতার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।