আইসিইউতে ভারতীয় টেস্ট অধিনায়ক শুভমান গিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৮ বার

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

প্রোটিয়াদের বিপক্ষে কলকাতায় সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনেই বড় ধাক্কা খেল ভারত। ঘাড়ের গুরুতর ব্যথার কারণে পুরো ম্যাচ থেকে ছিটকে গেছেন অধিনায়ক শুভমান গিল

শনিবার (১৫ নভেম্বর) ম্যাচের দ্বিতীয় দিনে আহত হওয়ার পর তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে সতর্কতামূলকভাবে তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রথমে তার চোট শনাক্ত করা হয়েছিল ‘নেক স্পাজম’ হিসেবে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, কলকাতা টেস্টের বাকি অংশে আর দেখা যাবে না গিলকে। পরবর্তী গুয়াহাটি টেস্টে খেলতে পারার বিষয়টি নির্ভর করবে আইসিইউ পর্যবেক্ষণ শেষ হওয়ার পাশাপাশি সেরে ওঠার গতির ওপর।

গিলকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা দ্রুত স্ক্যান ও প্রাথমিক পরীক্ষা করেছেন। ঘাড়ের স্পাজম তীব্র হওয়া, চলাফেরায় অস্বস্তি এবং দ্রুত পর্যবেক্ষণ ও চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাকে পর্যবেক্ষণে রাখার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যেখানে রয়েছেন নিউরোসার্জন, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞরা।

এই চোট ভারতীয় দলের জন্য বড় ধাক্কা, কারণ গিলের নেতৃত্ব ও ব্যাটিং দলের খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত