প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫। একটি বাংলাদেশ ডেস্ক। একটি বাংলাদেশ অনলাইন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে ১৬ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শনিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করেন। কমিটিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ আয়োজনের দায়িত্বও দেওয়া হয়েছে।
গঠিত কমিটিতে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে। ১৬ সদস্যের এই কমিটিতে রয়েছেন ববির সাতটি অনুষদের ডিন, চারটি আবাসিক হলের প্রভোস্ট, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক এবং অর্থ ও হিসাব দপ্তরের প্রধান।
কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ববি রেজিস্ট্রার। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়।