বিএসএফের কাছ থেকে ঠেলে পাঠানো ৬ ভারতীয় নাগরিক চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৯ বার
বিএসএফের কাছ থেকে ঠেলে পাঠানো ৬ ভারতীয় নাগরিক চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার

২০ আগস্ট ২০২৫|  নিজস্ব সংবাদদাতা| একটি বাংলাদেশ অনলাইন

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের হেফাজতে থাকা ছয় ভারতীয় নাগরিকের মধ্যে একজন পুরুষ, তিন নারী ও দুই শিশু রয়েছে। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগরে বসবাস করছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, দিল্লিতে ইটভাটায় কাজ করা এই ছয়জনকে ‘বাংলাদেশি’ হিসেবে দেখিয়ে ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরপর তারা চাঁপাইনবাবগঞ্জে এসে অবৈধভাবে বসবাস শুরু করেন। এর আগে ২৪ জুন ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং পরে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। তারা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা এবং ভারতের নাগরিক।

আটককৃত ছয় ভারতীয় নাগরিক হলেন: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার বাসিন্দা মো. মন্নু শেখের ছেলে মো. দানেশ (২৮), মো. ভোদু শেখের মেয়ে সোনালী বেগম (২৬), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান দেওয়ান (১৬) ও ইমাম দেওয়ান (৬) এবং মো. দানেশের ছেলে মো. সাব্বির (৮)।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত