পঞ্চগড়ে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা ব্যর্থ, যুবক আটক

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার
পঞ্চগড়ে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা ব্যর্থ, যুবক আটক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় এক যুবকের ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের সতর্কতা ও সহযোগিতায় রাতের ঘটনায় আটক করা হয়েছে সহিদুল হক (২৮) নামে এক যুবককে, যাকে পুলিশকে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৭ আগস্ট) রাতের দিকে ব্যাংকের নাইটগার্ড খাবারের জন্য নিচে নেমে কিছুক্ষণ পর ভেতরের আলো জ্বলা এবং অস্বাভাবিক শব্দ শুনতে পান। সন্দেহজনক মনে হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে ব্যাংকের ম্যানেজার ও কর্মকর্তাদের খবর দেন এবং আশেপাশের স্থানীয়দের সহযোগিতা চান। স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে রাতেই যুবককে হাতেনাতে ধরা হয়। ঘটনার সময় তার ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয় এবং ব্যাংকের ভল্টের দরজায় ডাকাতির চেষ্টার চিহ্ন পাওয়া যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটক যুবক সহিদুল হক একই উপজেলার ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুকরু মোহাম্মদের ছেলে। ভজনপুর ইউনিয়নের একজন ইউপি সদস্য তবিবর রহমান জানান, আটককৃত যুবক বিকালের দিকে ব্যাংকের আশেপাশে অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। রাতের অন্ধকারে ব্যাংক কর্মকর্তাদের বের হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে সে ডাকাতির চেষ্টা চালায়।

এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আটক যুবকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। স্থানীয়দের সতর্কতা ও সহযোগিতায় ব্যাংকে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত