নেদারল্যান্ডসে ঢুকতে পারবেন না ইসরায়েলের দুই মন্ত্রী

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৬৬ বার
নেদারল্যান্ডসে ঢুকতে পারবেন না ইসরায়েলের দুই মন্ত্রী

প্রকাশ: ২৯ শে জুলাই’ ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

নেদারল্যান্ডস ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উস্কানি ও জাতিগত নির্মূলের সমর্থন দেওয়ার অভিযোগে ইসরায়েলের কট্টর ডানপন্থী দুই মন্ত্রীকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সোমবার রাতে এই ঘোষণা দেন নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প। তিনি জানান, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং তারা আর নেদারল্যান্ডে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি, তাদের নাম অবাঞ্ছিত ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

ভেল্ডক্যাম্প বলেন, এই দুই মন্ত্রী ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিয়েছেন, অবৈধ বসতি সম্প্রসারণের পক্ষে সমর্থন জানিয়েছেন এবং গাজা উপত্যকায় জাতিগত নির্মূলের আহ্বান জানিয়েছে। তার মতে, তাদের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করে এবং এটি গ্রহণযোগ্য নয়।

এ প্রসঙ্গে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির সামাজিক মাধ্যমে জানান, পুরো ইউরোপ থেকেই তাকে নিষিদ্ধ করা হলেও, তিনি তার দেশের জন্য কাজ চালিয়ে যাবেন এবং হামাসকে উৎখাতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নেদারল্যান্ডস সাতম তৃতীয় দেশ হিসেবে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো। এর আগে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে এবং স্লোভেনিয়া তাদের নিষিদ্ধ ঘোষণা করেছিল।

এ নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক পর্যায়ে নিন্দা ও প্রতিক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। নেদারল্যান্ড সরকারের এই পদক্ষেপ রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের প্রভাব বিশ্লেষণে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যোগ করছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত