লন্ডনে বিবিসির সাবেক সদর দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার
লন্ডনে বিবিসির সাবেক সদর দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ড

লন্ডনের হোয়াইট সিটি এলাকায় বিবিসির সাবেক সদর দফতরে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় ১০০ দমকলকর্মী ও ১৫টি ফায়ার ইঞ্জিন।

নয়তলা ভবনটি ২০১৩ সাল পর্যন্ত বিবিসির প্রধান কার্যালয় ছিল। বর্তমানে ভবনটিতে বেশ কয়েকটি ফ্ল্যাট ও রেস্তোরাঁ রয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৩টার দিকে (বাংলাদেশ সময় সকাল ৮টা) আগুনের সূত্রপাত হয়।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন মূলত ভবনের ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েছে। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

ফায়ার সার্ভিসের মতে, আগুনে একটি রেস্তোরাঁ ও বেশ কয়েকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সতর্কতা হিসেবে পার্শ্ববর্তী ভবনগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, আগুন এখনও পুরোপুরি নেভেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েক ঘণ্টা দমকলকর্মীরা সেখানে অবস্থান করবেন। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত