ইধিকা পাল কি শাকিব খানের ঈদুল ফিতরের নতুন ছবির নায়িকা হচ্ছেন?

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার
ইধিকা পাল কি শাকিব খানের ঈদুল ফিতরের নতুন ছবির নায়িকা হচ্ছেন?

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর’ ২০২৫ । নিজস্ব সংবাদদাতা, একটি বাংলাদেশ ডেস্ক

নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে নতুন ছবি ‘প্রিন্স’, যা একসময় ঢালিউডে অ্যাকশন, রোমান্স, আবেগ এবং পারিবারিক সম্পর্কের জটিলতাকে একসঙ্গে তুলে ধরবে। নির্মাতাদের লক্ষ্য ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়া। চলচ্চিত্রটির কেন্দ্রে থাকছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশে ফিরে তিনি প্রথমে ‘সোলজার’ ছবির শুটিং শুরু করবেন এবং এরপরই ‘প্রিন্স’-এর জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন।

যদিও ছবির নায়িকার নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তথ্যমতে শোনা যাচ্ছে, নাজিফা তুষির সঙ্গে প্রাথমিকভাবে কথা হয়েছে, তবে তা চূড়ান্ত হয়নি। অন্যদিকে, একটি সূত্র জানাচ্ছে, কলকাতার অভিনেত্রী ইধিকা পালই নায়িকা হিসেবে নেওয়া হতে পারে।

ইধিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কিছু জানাননি। তবে তিনি বলেন, “আমি তো বাংলাদেশের প্রিয়তমা। আমার প্রথম ছবিতে যে ভালোবাসা পেয়েছি তা আমি ভুলব না। আমি সবসময়ই চাই বাংলাদেশের ছবিতে কাজ করতে এবং শাকিব খানের মতো বড় মেঘা স্টারের সঙ্গে কাজ করতে।”

ঢাকাই ছবির দর্শকরা ইধিকাকে শাকিব খানের সঙ্গে পরিচিত। ২০২৩ সালে সুপারহিট ছবি ‘প্রিয়তমা’ দিয়েই চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। চলতি বছরের রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ ছবিতে আবারও শাকিব-ইধিকা জুটি দর্শকপ্রিয়তা পায়। কলকাতাতেও নিয়মিত কাজ করছেন এই নায়িকা। দেবের সঙ্গে ‘খাদান’ ছবিও দর্শকপ্রিয়তা পেয়েছে।

আসন্ন দুর্গাপূজায় দেব-ইধিকা জুটি দেখা যাবে ‘রঘু ডাকাত’ ছবিতে। এছাড়া সোহমের সঙ্গে ‘বহুরূপ’ ছবিও মুক্তির অপেক্ষায়, যার গান ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আলোচিত।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় থাকেন ইধিকা। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি সিঙ্গেল। মা কড়া শাসনের কারণে প্রেম না করার সিদ্ধান্ত নিয়েছেন। ইধিকার কথায়, “পূর্ণি সময়ে প্রেম করার সুযোগ থাকলেও মা সব ভেঙে দিতেন। তবে এখন হয়তো কয়েক বছর পর মা নিজেই প্রেমের পরামর্শ দেবেন।”

‘রঘু ডাকাত’ নিয়ে ইধিকা খুবই উচ্ছ্বসিত। তিনি মনে করেন, পূজার সময়ে মুক্তির পরই বোঝা যাবে জনপ্রিয়তা কতটা বেড়েছে এবং ভবিষ্যতে আরও সুযোগ আসবে। তার ভাষায়, শিল্পীরা ঝড়-বৃষ্টি বা অসুস্থতা উপেক্ষা করে কাজ করেন শুধুমাত্র দর্শকদের জন্য এবং দর্শকের ভালোবাসাই আসল পুরস্কার।

এদিকে, প্রিন্স’-এর গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, এবং চিত্রনাট্য করেছেন যৌথভাবে সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। ছবির পরিচালনায় থাকছেন আবু হায়াত মাহমুদ। অক্টোবর থেকে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও শোনা যাচ্ছে এটি এক মাস পিছিয়ে নভেম্বর থেকে শুরু হতে পারে। সবকিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত