সর্বশেষ :
সীমান্তে আটক ভারতীয় প্রতিবন্ধী নাগরিক, গ্রহণে অনীহা বিএসএফের চরের ১০ স্কুলে শিক্ষা সংকট, শ্রেণিকক্ষেই মাদকসেবন ও অবৈধ দখলের অভিযোগ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ প্রসঙ্গে সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা রাজধানীতে অভিযান, ডিএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মোশারফ গ্রেফতার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বাসের চাপায় প্রাণ গেল যুবকের ১২ বছর ধরে অচল একটি সেতু, দুর্ভোগে কুড়িগ্রামের হাজারো মানুষ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত, আশাবাদ সরকারের বোয়ালমারীতে মাদক কারবারির সন্দেহে গণপিটুনি, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার এক মাসে চারবার ভূমিকম্প, বড় ঝুঁকির ইঙ্গিত নাকি স্বাভাবিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া? চীন থেকে যুদ্ধবিমান কিনতে পারে বাংলাদেশ

কোটি টাকার বেশি বেতন পান শাহরুখ খানের ম্যানেজার পূজা

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪৬ বার
কোটি টাকার বেশি বেতন পান শাহরুখ খানের ম্যানেজার পূজা

প্রকাশ: ১৬ জুলাই’ ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

শাহরুখ খান মানেই বলিউডের এক জীবন্ত কিংবদন্তি। আর তার নেপথ্যের শক্তি হিসেবে যদি কারও নাম উঠে আসে, তবে সেটি নিঃসন্দেহে পূজা দাদলানি। প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে শাহরুখ খানের ছায়াসঙ্গী হিসেবে বলিউডের আলো-আড়ালের দৃশ্যপটে নিরন্তর কাজ করে চলেছেন পূজা।

পূজা দাদলানি কেবল শাহরুখ খানের পেশাদার ম্যানেজার নন, বরং খান পরিবারের একজন আস্থাভাজন সদস্য। মুম্বাইয়ের অভিজাত সমাজে তার পরিচিতি আজ এক সফল, স্মার্ট এবং ব্যতিক্রমী নারীর প্রতিচ্ছবি হিসেবে। ২০১২ সাল থেকে শাহরুখের সঙ্গে পথচলা শুরু করলেও, তার মিডিয়া ক্যারিয়ারের শুরু আরও আগে, দীপিকা পাড়ুকোনের ম্যানেজার হিসেবে।

তার দায়িত্বে ছিলো দীপিকার প্রতিটি পেশাগত সিদ্ধান্তের অংশীদার হওয়া, বিভিন্ন বৈঠকে প্রতিনিধিত্ব করা, নানা চুক্তি ও মিডিয়া পরিকল্পনায় যুক্ত থাকা। কিন্তু শাহরুখ খানের সঙ্গে কাজ শুরুর পরই যেন উল্টে গেল তার ভাগ্যের চাকা। আজ শাহরুখের যেকোনো অফিশিয়াল ও পারিবারিক কার্যক্রমে সবচেয়ে আগে দেখা যায় পূজাকে—চোখে সানগ্লাস, হাতে ফোন, মুখে আত্মবিশ্বাসের ছাপ।

ভারতের মহারাষ্ট্রের আরডি অ্যান্ড এসএইচ ন্যাশনাল কলেজ অ্যান্ড এসডব্লিউএ সায়েন্স কলেজ থেকে মাস মিডিয়ায় স্নাতক করা পূজা দাদলানি বর্তমানে শাহরুখ খানের ম্যানেজার হিসেবে বার্ষিক ৭ থেকে ৯ কোটি রুপি আয় করেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ থেকে ১৩ কোটি টাকার মতো। অর্থাৎ মাসে তার বেতন কোটি টাকারও বেশি।

এই উচ্চ বেতন, তার মেধা ও কর্মদক্ষতারই স্বীকৃতি। বলিউডের এই ‘ম্যানেজার কুইন’ ইতোমধ্যে নিজ নামে প্রায় ৫০ কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। মুম্বাইয়ের অভিজাত এলাকায় রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট, আর রয়েছে দামি নীল রঙের মার্সিডিজ বেঞ্জসহ একাধিক গাড়ি।

তবে পূজার সাফল্যের আসল কাহিনি শুধুমাত্র অর্থ নয়, বরং তাঁর নিরলস নিষ্ঠা ও সম্পর্ক ধরে রাখার দুর্দান্ত ক্ষমতা। শাহরুখ খানের পেশাগত সাফল্য থেকে শুরু করে পারিবারিক সংকট—যেমন আরিয়ান খানের মাদক মামলা—সব ক্ষেত্রেই পূজা ছিলেন প্রথম সারিতে।

শাহরুখ খানের অসুস্থতা থেকে শুরু করে যেকোনো পারিবারিক বিপদে ঝাঁপিয়ে পড়েছেন নিঃসংকোচে। এমনকি বিশেষ বিশেষ দিন কিংবা চুক্তির সফলতা উপলক্ষে পূজার জন্য থাকে শাহরুখের পক্ষ থেকে বিশেষ উপহারও।

বলিউডের মোহময় জগতের পেছনে দাঁড়িয়ে থাকা এই নারীর কর্মপ্রবাহ প্রমাণ করে, কেবল তারকারাই নয়, একজন নিষ্ঠাবান, বিচক্ষণ ও আন্তরিক সহযোদ্ধাও হতে পারে যেকোনো কিংবদন্তির অদৃশ্য হাত। পূজা দাদলানি ঠিক তেমনই এক নাম, যিনি নিজের আলাদা পরিচয় গড়েছেন বলিউডের সবচেয়ে আলোচিত তারকার পাশে থেকেও নিরবে, আত্মমর্যাদায়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত