বিনোদন
সন্তানদের ভবিষ্যতের জন্য সিনেমা ছাড়ার ঘোষণা অনন্ত জলিলের প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও বহুল সমালোচিত অভিনেতা এবং প্রযোজক অনন্ত জলিল জানালেন, খুব শিগগিরই তিনি সিনেমা থেকে বিদায় নেবেন। এক সময়কার গার্মেন্টস ব্যবসায়ী থেকে চলচ্চিত্রে অভিষেক ঘটানো এই নায়ক দীর্ঘ প্রায় দেড় দশক ধরে সিনেমায় সক্রিয় ছিলেন। নিজের প্রযোজনার সিনেমার মাধ্যমেই তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীতে অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু ছবি উপহার দেন। ২০১০ সালে মুক্তি পাওয়া ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার অনন্ত ও বর্ষা একসঙ্গে পর্দায় আসেন। এরপর টানা প্রায় এক দশকে তারা ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘মোস্ট ওয়েলকাম ২’, ‘দিন দ্য ডে’, ‘কিল হিম’সহ প্রায় দশটি সিনেমায় অভিনয় করেন। সিনেমাগুলো বাণিজ্যিকভাবে প্রত্যাশিত সাফল্য না পেলেও নানান কারণে দর্শকদের আলোচনায় ছিলেন এই জুটি। শুধু সিনেমাই নয়, ব্যক্তিজীবনেও তাদের সম্পর্কের পরিণতি ঘটে ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর, যখন তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। কিছুদিন আগে অনন্ত জলিলের স্ত্রী ও সহশিল্পী বর্ষা ঘোষণা দেন, হাতে থাকা কয়েকটি সিনেমার কাজ শেষ করেই তিনি চলচ্চিত্র থেকে সরে যাবেন। এর অল্প সময় পর অনন্ত জলিলও জানালেন, তিনি নিজেও চলচ্চিত্র ছাড়বেন। তবে তার সিদ্ধান্তের পেছনে রয়েছে ব্যক্তিগত ও পারিবারিক কারণ। বিশেষ করে সন্তানদের ভবিষ্যত এবং তাদের ইসলামি শিক্ষার বিষয়টিকে সামনে এনেছেন তিনি। অনন্ত জলিল বলেন, “আমাদের দুই ছেলে আছে। একজনের বয়স ১০ বছর, অন্যজনের বয়স সাড়ে ৭। তারা ইংরেজি মাধ্যমের পাশাপাশি আরবি ও ইসলামি পড়ালেখাও করছে। স্কুল শেষে তারা মাদরাসায় যায় এবং সন্ধ্যায় বাসায় ফেরে। তাদের জীবন খুব ব্যস্ত হয়ে উঠছে। বর্ষা যদি সিনেমা করে আর ওরা ইসলামি পড়াশোনা করে, তাহলে এটা তাদের জন্য মানসিক দ্বন্দ্ব তৈরি করতে পারে। আমিও চাই না, সন্তানরা যখন ইসলামি শিক্ষার পথে এগোবে, তখন আমরা সিনেমার সঙ্গে যুক্ত থাকি। সেটি আমাদের পরিবার ও সন্তানদের ভবিষ্যতের জন্য ভালো হবে না।” সন্তানদের ভবিষ্যতের জন্য সিনেমা ছাড়ার ঘোষণা অনন্ত জলিলের

সন্তানদের ভবিষ্যতের জন্য সিনেমা ছাড়ার ঘোষণা অনন্ত জলিলের

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও বহুল সমালোচিত অভিনেতা এবং প্রযোজক অনন্ত জলিল জানালেন, খুব শিগগিরই তিনি সিনেমা থেকে বিদায় নেবেন।

বিস্তারিত

সানি লিওনের জায়গায় এবার উষ্ণতা ছড়াবেন তামান্না, আলোচনায় ‘রাগিনী এমএমএস থ্রি’

সানি লিওনের জায়গায় এবার উষ্ণতা ছড়াবেন তামান্না, আলোচনায় ‘রাগিনী এমএমএস থ্রি’

প্রকাশ: ২৩ অগাস্ট ‘২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন বলিউডের বহুল আলোচিত এবং বিতর্কিত হরর-ইরোটিক ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’ আবারও ফিরছে নতুন কিস্তি নিয়ে। এবার সানি লিওনের জায়গায়

বিস্তারিত

দুই যুগ পর বিটিভিতে ফিরলেন তৌকীর আহমেদ, দর্শক পেলেন ‘ধূসর প্রজাপতি’

প্রকাশ: ২১ আগস্ট  ২০২৫। নিজস্ব সংবাদদাতা। একটি বাংলাদেশ অনলাইন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় প্রায় দুই যুগের অপেক্ষার পর ফিরেছেন নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ। সম্প্রতি চ্যানেলের প্রযোজনায় শুরু হয়েছে তার পরিচালিত

বিস্তারিত

নায়করাজ রাজ্জাককে হারানোর ৮ বছর: বাংলা চলচ্চিত্রের নক্ষত্র আজও ম্লান হয়নি

নায়করাজ রাজ্জাককে হারানোর ৮ বছর: বাংলা চলচ্চিত্রের নক্ষত্র আজও ম্লান হয়নি

প্রকাশ: ২১ অগাস্ট’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ২১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার ইউনাইটেড

বিস্তারিত

কর্মব্যস্ত জীবনে ভ্রমণেই খুঁজে নিচ্ছেন স্বস্তি মধ্যবয়সী নারীরা

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন মানুষের জীবনের বড় একটি সময় কেটে যায় পড়াশোনা, ক্যারিয়ার গড়া ও সংসারের দায়িত্ব সামলাতে সামলাতে। বয়স যখন পঁইত্রিশের

বিস্তারিত

চিত্রনায়িকার চরিত্রে রুনা খান

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয়ের ভুবনে জনপ্রিয় ও বহুমুখী অভিনেত্রী রুনা খান এবার হাজির হতে যাচ্ছেন এক ভিন্নতর চরিত্রে। পরিচালক

বিস্তারিত

সাগরকন্যা কুয়াকাটা: সূর্যোদয়-সূর্যাস্তের অপূর্ব মেলবন্ধন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বিস্তৃত বঙ্গোপসাগরের তীরে প্রকৃতির এক অপার বিস্ময় কুয়াকাটা। সাগরকন্যা খ্যাত এই সমুদ্র সৈকত সৌন্দর্যের কারণে

বিস্তারিত

ডিজিটালের নতুন ভোরে ‘কাছে আসার গল্প’ এক যুগের সাফল্য থেকে নতুন প্রজন্মের কাছে

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক।একটি বাংলাদেশ অনলাইন ফেব্রুয়ারি মানেই বাংলাদেশের টেলিভিশন দর্শকদের কাছে এক সময় ছিল ‘কাছে আসার গল্প’-এর অপেক্ষা। ভালোবাসার মাসে তিনটি নাটকের আয়োজনে শুরু হওয়া

বিস্তারিত

অসুস্থ ফারুকীর জন্য চিকিৎসকদের বোর্ড মিটিং আজ বিকালে

অসুস্থ ফারুকীর জন্য চিকিৎসকদের বোর্ড মিটিং আজ বিকালে

প্রকাশ: ১৭ অগাস্ট ‘২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন বাংলাদেশ সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থার উন্নতি হলেও তাকে ঘিরে দুশ্চিন্তা

বিস্তারিত

দেহরক্ষীসহ অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, চাঞ্চল্যে শান্তিনিকেতন

দেহরক্ষীসহ অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, চাঞ্চল্যে শান্তিনিকেতন

প্রকাশ: ১৬ অগাস্ট’ ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বীরভূমে থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ায় শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। শান্তিনিকেতনের

বিস্তারিত

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত

Theme Dwonload From ThemesBazar.Com