প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন
নওগাঁর পোরশা উপজেলায় ১৪ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুতের অন্ধকারে ছিলেন প্রায় ৫০ হাজার পল্লী বিদ্যুতের গ্রাহক। বুধবার সন্ধ্যা ৭টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা একটানা বিদ্যুৎবিহীন থাকার কারণে স্থানীয়রা সীমাহীন ভোগান্তির মধ্যে ছিলেন।
উপজেলাবাসীর অভিযোগ, কোনো ঝড় বা প্রাকৃতিক তীব্রতাসূচক পরিস্থিতি না থাকা সত্ত্বেও বিদ্যুৎ বন্ধ রাখা হয়। বুধবার সন্ধ্যায় হালকা বৃষ্টির মধ্যেই গোটা পোরশা উপজেলায় বিদ্যুতের লাইন বন্ধ করা হয়েছিল। এই দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকার কারণে ঘরে থাকা শিশু, বৃদ্ধ ও রোগীসহ সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হন।
শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিদ্যুৎ পুনঃসংযোগ করা হয়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পোরশা জোনাল অফিসের ডিজিএম মহিউদ্দীন জানান, মেইন লাইনে ফল্টের কারণে বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত হয়েছিল। রাতের সময়ে ফল্ট শনাক্ত করা যায়নি, পরে দিনের বেলায় ফল্ট সনাক্ত করে সমাধান করতে সময় লেগেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার ঘটনা এড়ানোর জন্য প্রযুক্তিগতভাবে উন্নত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার বাসিন্দারা এই ঘটনার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় যথাযথ নজরদারি ও দ্রুততার দাবি জানিয়ে সতর্কতা