ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি গঠন, স্বার্থ সংরক্ষণে নতুন উদ্যোগ

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৯ বার

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা কমান্ডে নতুন এডহক কমিটি গঠন সম্পন্ন হয়েছে। চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম রব এবং সদস্য সচিব বীর মুক্তিযাদ্ধা মো. মুজিবুর রহমানের যৌথ স্বাক্ষরিত স্মারক (নং-মুক্তি/ফরিদগঞ্জ/০১/২৫-০১) অনুযায়ী বীর মুক্তিযাদ্ধা দেলোয়ার হোসেন পাটওয়ারীকে আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেনকে সদস্য সচিব হিসেবে নিযুক্ত করে সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মো. শাহাদাত হোসন সাবু পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা আলী হোসন ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মো. আমির হোসেন মৃধা এবং সদস্য বীর মুক্তিযাদ্ধা মো. আমজাদ হোসেন।

নবগঠিত কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন পাটওয়ারী সাংবাদিকদের জানিয়েছেন, নতুন এডহক কমিটি ফরিদগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের স্বার্থ সংরক্ষণ, তাদের অধিকার রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনায় সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, কমিটি স্থানীয় পর্যায়ে মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও উন্নয়নের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে এবং সরকারের সঙ্গে সমন্বয় করে তাদের অধিকার নিশ্চিত করতে কাজ করবে।

বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে একাত্মতা ও সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এই এডহক কমিটির গঠনকে অত্যন্ত সময়োপযোগী বলে অভিহিত করা হয়েছে। কমিটি আশা প্রকাশ করেছে যে, তাদের কার্যক্রমের মাধ্যমে ফরিদগঞ্জে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখা সম্ভব হবে এবং সমাজে মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অবদান আরও সুপ্রতিষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত