মাওলানা মামুনুল হকের তিনটি আসনের মধ্যে কোনটিতে নির্বাচন করবেন

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার
মামুনুল কোনটিতে নির্বাচন করবেন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

আগামী ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যেই তাদের প্রস্তুতি শুরু করেছে। বাংলাদেশ জামায়াত-ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দল প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন এবং প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এই নির্বাচনী প্রেক্ষাপটে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সম্ভাব্য অংশগ্রহণ।

সংবাদ সূত্রে মামুনুল মাওলানা হক জানিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণ বিষয়টি পুরোপুরি দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তিনি বলেন, “নির্বাচন করব কিংবা তিন আসনে নির্বাচন করব—এমন নয়। পরিস্থিতি অনুযায়ী দলের পক্ষ থেকে যদি নির্বাচনের সিদ্ধান্ত হয়, তখন সম্ভাব্য তিনটি আসনের মধ্যে যেকোনো একটিতে আমি নির্বাচন করব, ইনশাল্লাহ।”

সূত্র জানায়, মামুনুল হকের জন্য সবচেয়ে সম্ভাব্য আসন হলো তার বর্তমান কর্মস্থল ঢাকার মোহাম্মদপুর (ঢাকা-১৩)। তিনি এ আসনে নির্বাচন করার দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন, কারণ এখানকার জনসংখ্যা, রাজনৈতিক পরিচিতি এবং স্থানীয় কার্যক্রমে তার প্রভাব অন্য দুই আসনের তুলনায় বেশি।

দ্বিতীয় সম্ভাব্য আসন হিসেবে তিনি বিবেচনা করছেন তার জন্মস্থান লালবাগ। এ ছাড়া, তার নানার বাড়ি থাকা বাগেরহাট-১ আসনও একটি গুরুত্বপূর্ণ বিকল্প। বাগেরহাট-১ আসনে তার পারিবারিক ঐতিহ্য এবং বাবার সামাজিক ও রাজনৈতিক অবদান রয়েছে। এছাড়া, এই এলাকায় তার নানার রাজনৈতিক ইতিহাসও রয়েছে, যা নির্বাচনী সম্ভাবনাকে আরও শক্তিশালী করতে পারে।

নির্বাচনী প্রেক্ষাপটে মোহাম্মদপুর আসনে বাংলাদেশের জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন। ফলে মামুনুল হকের আসন নির্বাচন এবং দলের সঙ্গে সমন্বয় ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

এ প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেছেন, “দলের সিদ্ধান্ত এবং পরিস্থিতি অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করব। ইনশাল্লাহ, যে আসনে দল আমাকে মনোনয়ন দেবে, সেই আসন থেকে আমি জনগণের পাশে দাঁড়াব।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃত্বের ভূমিকা এবং জামায়াতে ইসলামী সহ অন্যান্য মিত্র দলগুলোর সঙ্গে সমন্বয় কৌশল নির্বাচনকে প্রভাবিত করতে পারে। ফলে মাওলানা মামুনুল হকের আসন নির্বাচন শুধুমাত্র ব্যক্তিগত পছন্দ নয়, বরং দলীয় কৌশল এবং রাজনৈতিক সম্ভাবনার ওপরও নির্ভর করবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত