সর্বশেষ :
দেশে ফিরলেন স্পিকার, রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জানালেন নিজের অবস্থান গণবিক্ষোভে বদলে যাওয়া ভারত: দেড় দশকের রাজনৈতিক বাঁক গণতন্ত্র হত্যাকারী হাসিনাকে বিতাড়িত করেছে দেশের মানুষ: রাশেদা বেগম হিরা প্রধান শিক্ষকের কুৎসিত রূপ: চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ নড়াইলে আধিপত্যের দ্বন্দ্বে ইউপি সদস্য খুন, এলাকায় উত্তেজনা বিয়ের তিন দিন পর সড়ক দুর্ঘটনায় ঝরল নবদম্পতির স্বপ্ন রাষ্ট্রপতির স্বাস্থ্য সংকট, চিকিৎসকদের পূর্ণ বিশ্রামের পরামর্শ রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান ফখরুলের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদের, নতুন বিতর্ক রাজনীতিতে

নির্বাচনে সরকারকে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার
সরকারকে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫। একটি বাংলাদেশ ডেস্ক। একটি বাংলাদেশ অনলাইন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকার সরকারকে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের । সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ গুরুত্বপূর্ণ একটি নির্বাচনের দিকে এগোচ্ছে এবং নিরপেক্ষ, সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সেনাবাহিনী দায়িত্বশীল ভুমিকা রাখবে।

সেনাপ্রধান জানান, মুক্তিযোদ্ধাদের আদর্শ ও রাষ্ট্রের স্বার্থ অনুসরণ করে সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বাহিনী শুধু নিজস্ব প্রশিক্ষণ ও সামরিক প্রস্তুতির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সামাজিক কার্যক্রম, মনুষ্যিক দুর্যোগ মোকাবিলা ও জাতিগঠনের কাজেও বেসামরিক প্রশাসনের পাশে থেকে নিয়ত সহযোগিতা করছে। এসবই সম্ভব হচ্ছে সদস্যদের দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারিত্বের কারণে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের প্রশংসা করেন জেনারেল ওয়াকার–উজ–জামান। তিনি জানান, ২০১৩ সাল থেকে শান্তিকালীন পদক প্রদান চালু রয়েছে এবং এবারও অসামান্য সেবা, কৃতিত্ব ও বীরত্বপূর্ণ অবদানের জন্য সেনাবাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হয়েছে।

অনুষ্ঠানে ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি ২০২৪–২০২৫ ও ২০২৫–২০২৬ অর্থবছরে বিশেষ অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ জনকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়।

আরো নিউজ পড়ুন

  1. গুম ও নির্যাতনের অভিযোগে ১৩ সাবেক সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির
  2. ফেব্রুয়ারির নির্বাচন উৎসবমুখর করতে সবাইকে একত্র হওয়ার আহ্বান

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত