খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া-মিলাদ কর্মসূচি

ফারহান ফারাবী
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৪ বার

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শনিবার (১৫ আগস্ট) ‘গণতন্ত্রের মা’ ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একই কর্মসূচি পালিত হবে।

বিজ্ঞপ্তিতে ঢাকাসহ দেশব্যাপী বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকদের এসব মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়াত খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন >> 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত