প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪৮টি মামলা করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৯ জন, লালবাগ বিভাগ থেকে ৪০ জন, ওয়ারী বিভাগ থেকে ৭০ জন, মতিঝিল বিভাগ থেকে ৭১ জন এবং তেজগাঁও বিভাগ থেকে ৪৭ জন রয়েছেন।
এ ছাড়া মিরপুর বিভাগ থেকে ১১৬ জন, গুলশান বিভাগ থেকে ৫৬ জন, উত্তরা বিভাগ থেকে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামতও উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ৫০ বোতল এস্কাফ সিরাপ এবং ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া অভিযানে পাঁচটি মোটরসাইকেল ও ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।