সর্বশেষ :
২০২৬ বিশ্বকাপে বড় পরিবর্তন, ফুটবল টুর্নামেন্টে নতুন যুগের ইঙ্গিত সোমালি রেফারিকে ঢুকতে না দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় ইয়ান রাইট ২০২৬ বিশ্বকাপ: গোল্ডেন বুটের দৌড়ে কারা এগিয়ে? মিরসরাইয়ে নিখোঁজ তিন কিশোর উদ্ধার, স্বস্তি ফিরেছে পরিবারে মেলান্দহে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চিরিরবন্দরে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার, বাজার স্থিতিশীলতায় উদ্যোগ প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মে মাসে বিজিবির অভিযানে ১৭৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, সীমান্তে কড়াকড়ি জোরদার ৭৯ হাজার ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ নিয়ে নতুন বিতর্ক, যাচাই প্রক্রিয়া ঘিরে আলোচনা

তৌহিদ আফ্রিদির গ্রেফতার: পুলিশকে যা জানালেন তিনি

একটি বাংলাদেশ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪৪ বার
তৌহিদ আফ্রিদির গ্রেফতার: পুলিশকে যা জানালেন তিনি

প্রকাশ: ২৫ অগাস্ট ‘২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়েছে বলে নিশ্চিত করেছে সিআইডি। সংস্থার বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, তাকে আজই আদালতে তোলা হবে।

গ্রেফতারের পর পুলিশের কাছে তৌহিদ আফ্রিদি বলেন, তিনি ভয়ে ছিলেন মূলত পারিবারিক কারণে। তার ভাষায়, “আমি শুধু আতঙ্কিত ছিলাম, কারণ আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।”

তাকে যখন গাড়িতে তোলা হচ্ছিল, তখন পুলিশ জিজ্ঞেস করে এটি ভাড়া বাড়ি কিনা। জবাবে আফ্রিদি জানান, এটি তার দাদার বাড়ি এবং তিনি মূলত বাবার গ্রেফতারের পর দাদার কবর জিয়ারত করতে বরিশাল এসেছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি করা হয়। মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখ রয়েছে এবং অজ্ঞাত আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। একই মামলার ২২ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত তৌহিদ আফ্রিদির বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত