রোহিঙ্গা ক্যাম্পে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩১ বার
রোহিঙ্গা ক্যাম্পে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক
একটি বাংলাদেশ অনলাইন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। রোববার দিবাগত রাত দেড়টার দিকে উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ব্লকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মামুন মোস্তফা।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীনের নির্দেশে অভিযান চলাকালে সন্দেহজনকভাবে চলাফেরা করায় ৭ নম্বর ক্যাম্পের এ-৭ ব্লকের বাসিন্দা আবুল কালাম (২৭) নামের এক যুবককে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন জানান, গ্রেপ্তারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ৪৪।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং শিগগিরই এ ধরনের অপরাধ দমন করতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত