ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খামেনির বিরুদ্ধে হত্যার হুমকি দিয়েছেন: আনাদোলু

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৬৬ বার
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খামেনির বিরুদ্ধে হত্যার হুমকি দিয়েছেন: আনাদোলু

প্রকাশ: ২৮শে জুলাই’ ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গত রোববার ইরানের বিরুদ্ধে নতুন করে এক ভীতিকর হুমকি দিয়েছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার হুমকিও প্রদান করেছেন। ইসরায়েলের একটি পত্রিকা প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, কাৎজ ইসরায়েলের দক্ষিণাঞ্চলের রামন বিমানঘাঁটিতে পরিদর্শনকালে ইরানকে শক্তিশালী বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আমি স্পষ্ট করে খামেনিকে বলতে চাই, যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন, আমাদের হাত আরও দীর্ঘ ও শক্তিশালী হয়ে তেহরান পর্যন্ত পৌঁছে যাবে এবং এবার ব্যক্তিগতভাবে আপনার কাছেও আমরা পৌঁছাবো।”

তবে এই হুমকির জবাবে ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইসরায়েলি বাহিনী ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে। জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলে, এবং এই সংঘাত ১২ দিন পর্যন্ত অব্যাহত থাকে। এসময় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা পরবর্তীতে ইরান কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে হামলায় পাল্টা জবাব দেয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং সাময়িকভাবে সংঘাত বন্ধ থাকে।

বর্তমানে উত্তেজনার মধ্যে এই হুমকির ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মহল এ পরিস্থিতির সুষ্ঠু সমাধানের জন্য সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত

Theme Dwonload From ThemesBazar.Com