ব্যাংককের বাজারে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, হামলাকারীসহ প্রাণ গেল ৬ জনের

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪১ বার
ব্যাংককের বাজারে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, হামলাকারীসহ প্রাণ গেল ৬ জনের

প্রকাশ: ২৮শে জুলাই’ ২০২৫ । নিজস্ব সংবাদদাতা । একটি বাংলাদেশ অনলাইন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় বাজারে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ব্যাংককের ‘অর তো কো’ বাজারে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন, যাদের মধ্যে চারজন নিরাপত্তারক্ষী এবং একজন নারী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

স্থানীয় গণমাধ্যম ব্যাংকক পোস্ট জানায়, গুলি চালানোর পর হামলাকারী নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। তার পরিচয় শনাক্তের কাজ চলছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি গণহত্যার ঘটনা

ব্যাং সু জেলার উপপুলিশ প্রধান ওরাপাত সুকথাই সাংবাদিকদের বলেন, “আমরা হামলার পেছনের উদ্দেশ্য অনুসন্ধান করছি। একই সঙ্গে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত উত্তেজনার সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।”

ব্যাংককের মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর উপকমিশনার চারিন গোপাত্তা বলেন, নিহতদের মধ্যে চারজন বাজারের নিরাপত্তারক্ষী ছিলেন। বাকিদের মধ্যে একজন নারী।

ইরাওয়ান ইমার্জেন্সি মেডিকেল সেন্টার নিশ্চিত করেছে, হামলাকারী নিজেই আত্মহত্যা করেছেন।

উল্লেখ্য, থাইল্যান্ডে এমন বন্দুক হামলার ঘটনা নতুন নয়। বিশ্লেষকরা বলছেন, দেশটির শিথিল অস্ত্র আইন ও আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতাই এসব ঘটনার পেছনে বড় কারণ। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বন্দুক সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।

এ ঘটনায় ব্যাংককের জনপ্রিয় বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আর পুলিশ পুরো এলাকাটি ঘিরে ফেলে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত