স্কালোনির দলে নতুনদের ঝলক, বিদায়ের আভাস মেসির

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার
২০২৬ বিশ্বকাপ: বাস্তবতা না রোমাঞ্চ-মেসি এখনও ক্ষুধার্ত, সে খেলতে চায়'' -সুয়ারেজ

আর্জেন্টিনার মাঠে লিওনেল মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে নজর কাড়লেন তরুণ ফুটবলাররা। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে অভিষেক হলো মাত্র ১৮ বছর বয়সী মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর। একাদশে সুযোগ পেয়ে ৬৩ মিনিট মাঠে ছিলেন তিনি। যদিও গোলের সুযোগ তৈরি করতে পারেননি, তবে কোচ লিওনেল স্কালোনি তাঁর পারফরম্যান্সে সম্ভাবনার ইঙ্গিত দেখেছেন।

একই ম্যাচে থিয়াগো আলমাদা খেলেছেন দারুণ, গোল তৈরির কারিগরও হয়েছেন। তাঁর বদলি হিসেবে নামা নিকো পাজ অবশ্য সময় পান মাত্র ১০ মিনিট। ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকম মাস্তানতুয়োনোকে দিয়েছে ১০–এ ৫, আর আলমাদাকে দিয়েছে ৮ রেটিং।

ম্যাচ শেষে মাস্তানতুয়োনো বলেন, “মেসির সঙ্গে খেলাটা ছিল সারাজীবনের স্বপ্ন। তিনিই আমার রোল মডেল।”

আগামী বুধবার ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা খেলবে নিজেদের শেষ বাছাইপর্বের ম্যাচ। তবে মেসি থাকছেন না সেই ম্যাচে। বিশ্বকাপের আগে তরুণদের আরও পরখ করতে এবার দলে সুযোগ পেতে পারেন এচেভেরি, লোপেজদের মতো নতুন মুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত