ক্ষমতায় গেলে কেউ খোঁজ নেয় না — ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫। নিজস্ব সংবাদদাতা। একটি বাংলাদেশ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন—

রক্ত দিতে হলে আমরা সবসময় সামনে থাকব, কিন্তু ক্ষমতায় গেলে আমাদের আর খুঁজে পাবেন না! এখন পর্যন্ত দেশের একমাত্র দৃশ্যমান সংস্কার এই ছবিতেই দেখা যাচ্ছে।

তার পোস্টে দুটি ছবি নিয়ে তৈরি করা একটি কোলাজ যুক্ত করা হয়েছে।
প্রথম ছবিতে দেখা যায়— অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের সময় নাহিদ ইসলাম, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ তৎকালীন অনেক সমন্বয়কের সঙ্গে ছবি তুলছেন।
অন্য ছবিতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন প্রধান উপদেষ্টা।

এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

এর আগে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার গভীর রাতে এনসিপির মিডিয়া গ্রুপে এক বার্তায় জানানো হয়—

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি অংশ নেবে না। এই স্বাক্ষর কোনো আইনি ভিত্তি পাবে না, কেবল আনুষ্ঠানিকতা হিসেবে থেকে যাবে।

এনসিপি আরও জানায়, আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার আগে এ ধরনের অনুষ্ঠান “জুলাই ঘোষণাপত্র”-এর মতো একতরফা দলিলে পরিণত হবে।


তবে তারা জাতীয় ঐকমত্য কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে এবং জানিয়েছে, দাবি পূরণ হলে পরবর্তীতে স্বাক্ষর প্রক্রিয়ায় যুক্ত হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত