ঢাকায় আ.লীগের ৫৩ নেতাকর্মী গ্রেফতার: ডিএমপি

ফারহান ফারাবী
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১১ বার

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন।

রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভাটারা থানার বরাত দিয়ে ডিএমপি জানায়, ১৫ আগস্ট শোক দিবস পালনের প্রস্তুতি সভা এবং ঝটিকা মিছিল আয়োজনের উদ্দেশ্যে ওই ব্যক্তিরা সেখানে সমবেত হয়েছিলেন। পুলিশ বলছে, এ সময় তাদের হাতে প্ল্যাকার্ড ও ব্যানার ছিল এবং তারা বিভিন্ন ‘রাষ্ট্রবিরোধী’ স্লোগান দিচ্ছিলেন।

পরে ভাটারা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে।

ডিএমপি আরও জানিয়েছে, নগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন >> 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত