নেপালে কারফিউ ও চলাচলে কঠোর বিধিনিষেধ বহাল

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার
নেপালে কারফিউ ও চলাচলে কঠোর বিধিনিষেধ বহাল

প্রকাশ: ১২ সেপ্টেম্বর  ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক । একটি বাংলাদেশ অনলাইন

সহিংস বিক্ষোভের পর নেপালে পরিস্থিতি এখনো উত্তপ্ত। জননিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সেনাবাহিনী সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন জেলায় চলাচলে বিধিনিষেধ বহাল রাখা হয়েছে এবং পুনরায় বাড়ানো হয়েছে কারফিউয়ের মেয়াদ। সেনা সদর দপ্তর থেকে শুক্রবার সকালে এক বিবৃতিতে এই নির্দেশনা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। একইভাবে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ বহাল থাকবে। তবে জরুরি প্রয়োজনে সকাল ৬টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে ৭টার মধ্যে বাইরে বের হওয়ার সুযোগ রাখা হয়েছে। সেনাবাহিনী স্পষ্ট করেছে যে, এই সময়ে চিকিৎসা সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিরাপত্তা বাহিনী, স্বাস্থ্যকর্মী এবং খাদ্য, ওষুধ, জ্বালানি, দুধ, পানি ও শাকসবজি পরিবহনের মতো জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে।

সাক্ষরতার প্রকৃত চিত্র নিয়ে নতুন করে বিতর্ক

অন্যদিকে সরকারি অফিস, ব্যাংক এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা পরিচয়পত্র প্রদর্শন করে যাতায়াত করতে পারবেন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান যাত্রীরাও তাদের টিকিট দেখিয়ে ভ্রমণ করতে পারবেন। সেনাবাহিনী জানিয়েছে, প্রতিটি জেলার সামগ্রিক পরিস্থিতির ওপর ভিত্তি করে স্থানীয় নিরাপত্তা কমিটি এই বিধিনিষেধ কার্যকর ও প্রয়োগের সিদ্ধান্ত নেবে।

নেপালের বিভিন্ন অঞ্চলে চলমান অস্থিরতা মোকাবিলায় এই পদক্ষেপগুলো নেওয়া হলেও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে সেনাবাহিনী বলছে, তাদের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক সহায়তা বজায় রাখা। একইসঙ্গে জনগণকে অনুরোধ করা হয়েছে, যেকোন পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে।

বিক্ষোভ-পরবর্তী উত্তেজনা কমাতে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে টহল দিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালালেও সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর অবস্থান বজায় রাখতে বাধ্য হচ্ছে। নেপালের বর্তমান পরিস্থিতি দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতার পাশাপাশি আঞ্চলিক কূটনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত

Theme Dwonload From ThemesBazar.Com