জুলাই সনদে স্বাক্ষর না করেও আমরা রাজনীতি থেকে ছিটকে যাইনি: নাহিদ ইসলাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার
আমরা আজ কলি, একদিন ফুল হয়ে ফুটবই: নাহিদ ইসলাম

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫। নিজস্ব সংবাদদাতা। একটি বাংলাদেশ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই সনদে স্বাক্ষর না করেও এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। বরং যারা শুক্রবারের অনুষ্ঠানে গেছেন, তারাই জনগণ ও গণঅভ্যুত্থান থেকে দূরে সরে গেছেন।”

শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম আরও বলেন,

“জুলাই সনদের স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা। জনগণের আশা–আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন আমরা সেখানে দেখিনি। আইনি ভিত্তি ছাড়া এমন স্বাক্ষর জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা বলে মনে করি।”

তিনি জানান, এনসিপি এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনীতির মাঠে সক্রিয় থাকবে এবং যে কোনো প্রক্রিয়ায় আইনি বৈধতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার পক্ষে অবস্থান নেবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত