প্রকাশ: ০৩ সেপ্টেম্বর’ ২০২৫ । নিজস্ব সংবাদদাতা, একটি বাংলাদেশ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার আর সম্পূর্ণ অন্তর্বর্তী নয়। তার মতে, মূলত বিএনপি এবং কিছু জামায়েতের প্রভাবেই সরকার চলছে। সামান্তা বলেন, এই দুই দল একত্রিত হয়ে সরকারের কার্যক্রমে প্রভাব রাখছে।
দৈনিক যুগান্তের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি ছাত্রসংসদ নির্বাচনের বিষয়ে বলেন, ছাত্রদলের মনোনীত ভিপি খুব জনপ্রিয়। এরপর তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। এটি আশঙ্কা তৈরি করছে যে, ভিপি নির্বাচনে ছাত্রদল জয়লাভ করতে পারবে কিনা। সামান্তা বলেন, সম্ভবত বিএনপির মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, কারণ তারা ভেবেছে পরাজিত হতে পারেন।
তিনি আরও বলেন, ছাত্ররা যাতে ভোট দিতে না পারে, তার জন্য কিছু প্রক্রিয়া শুরু হতে পারে। বর্তমান অস্থিতিশীল পরিবেশে ক্যাম্পাসে ভোটের পরিবেশ তৈরি করা কঠিন। এর মাধ্যমে ভোট বানচাল হওয়া এবং দায়িত্ব ভোটারের ওপর চাপানো হচ্ছে।
সামান্তা বলেন, ডাকসু নির্বাচন বানচাল বা উপেক্ষা করার সুযোগ নেই। সব দলকে নির্বিশেষে নির্বাচন অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যারা জাতীয় নির্বাচনে অংশ নিতে চান, তাদের উচিত ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করা। যদি কেউ ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে, তা তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
তিনি আরও বলেন, সৈকত সাহেব বলেছেন, ডাকসু নির্বাচন হতে দেওয়া হবে না। প্রগতিশীল ছাত্রদের আহ্বান জানানো হয়েছে। সামান্তা মনে করেন, রাজনৈতিক ইতিহাসে নানা সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে নেগলেকশন বা বাধার চেষ্টা প্রগতিশীলদের মাধ্যমে হয়। তিনি জানান, যখন রিট করা হয়েছে, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। রিটকারীর রাজনৈতিক ও আইনজীবী সংক্রান্ত ব্যাকগ্রাউন্ড বিষয়টিকে স্পষ্ট করছে।
সাক্ষাৎকারে সামান্তা শারমিন দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ছাত্রসংসদ নির্বাচনের পরিস্থিতি নিয়ে তার মত প্রকাশ করেছেন।