সর্বশেষ :
২০২৬ বিশ্বকাপে বড় পরিবর্তন, ফুটবল টুর্নামেন্টে নতুন যুগের ইঙ্গিত সোমালি রেফারিকে ঢুকতে না দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় ইয়ান রাইট ২০২৬ বিশ্বকাপ: গোল্ডেন বুটের দৌড়ে কারা এগিয়ে? মিরসরাইয়ে নিখোঁজ তিন কিশোর উদ্ধার, স্বস্তি ফিরেছে পরিবারে মেলান্দহে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চিরিরবন্দরে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার, বাজার স্থিতিশীলতায় উদ্যোগ প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মে মাসে বিজিবির অভিযানে ১৭৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, সীমান্তে কড়াকড়ি জোরদার ৭৯ হাজার ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ নিয়ে নতুন বিতর্ক, যাচাই প্রক্রিয়া ঘিরে আলোচনা

কেন নামেননি সূর্যবংশী-প্রিয়াংশ? জানালেন জিতেশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩০ বার

ভারত ‘এ’ দলের অধিনায়ক জিতেশ শর্মা ব্যাখ্যা করলেন সেই প্রশ্ন—সুপার ওভারে কেন নামানো হয়নি সূর্যবংশী বা ওপেনার প্রিয়াংশ আর্যকে। তার মতে, এই দু’জন পাওয়ার-প্লের খেলোয়াড়; দ্রুত রান তুলতে পারলেও চাপের মুহূর্তে সুপার ওভারের মতো ডেথ ওভার পরিস্থিতিতে তাদের ততটা কার্যকর মনে হয়নি। তাই আশুতোষ শর্মা ও রমনদীপ সিংকে নিয়ে পরিকল্পনা সাজান তিনি।

জিতেশ বলেন, “বৈভব আর প্রিয়াংশ পাওয়ার প্লেতে দারুণ। কিন্তু ডেথ ওভারে আমি, আশু আর রমন মারমুখী খেলে চাপ সামলাতে পারি। তাই সুপার ওভারের তিন ব্যাটারের সিদ্ধান্তটা দলগতভাবেই নেওয়া হয়েছিল।”

কিন্তু সেই পরিকল্পনা মাঠে কোনোভাবেই কাজে লাগেনি। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ওভার শেষে ম্যাচ টাই হলে সুপার ওভারে ব্যাট করতে আসেন জিতেশ ও রমনদীপ। বাংলাদেশের রিপন মণ্ডল প্রথম বলেই জিতেশকে বোল্ড করেন। পরের বলেই ক্যাচ তুলে দেন আশুতোষ। রিপনের পরপর দুটি নিখুঁত ইয়র্কারে ভারতের ইনিংস থমকে যায় দুই বলেই। নিয়ম অনুযায়ী দুটি উইকেট পড়লে আর ব্যাটিং চালানো যায় না, ফলে বাকি চার বল খেলার সুযোগই পেল না ভারত।

মাত্র ১ রানের সহজ লক্ষ্য নিয়ে নিশ্চিত করে জয়, আর সেই সঙ্গে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালের টিকিট পায় বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত