বাংলাদেশের নতুন টেস্ট উইকেট লিডার তাইজুল, সাকিবের প্রশংসা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার
টেস্ট উইকেট লিডার তাইজুল

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫। একটি বাংলাদেশ ডেস্ক। একটি বাংলাদেশ অনলাইন।

চলমান মিরপুর টেস্টে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এতদিন দেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন সাকিব আল হাসান, চতুর্থ দিনের খেলায় তাইজুল সেই রেকর্ড পেছনে ফেলে দিয়ে টেস্ট উইকেট লিডার তাইজুল এখন ।

শনিবার রেকর্ড ভাঙার পরই সাকিব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাইজুলকে অভিনন্দন জানান। পোস্টের সঙ্গে ছিল দুজনের একটি ছবি। সেখানে সাকিব লেখেন, তিনি বিশ্বাস করেন ক্যারিয়ার শেষে তাইজুলের ঝুলিতে থাকবে চারশোর মতো উইকেট এবং জানান শুভকামনা।

সাকিব এতদিন ৭১ টেস্ট ও ১২১ ইনিংসে নিয়েছিলেন ২৪৬ উইকেট। সেই সংখ্যা স্পর্শ করতে তাইজুল লাগিয়েছেন আরও কম সময়। মাত্র ১০২ ইনিংসেই এগিয়ে গেলেন তিনি। চলমান আয়ারল্যান্ড সিরিজ তার ক্যারিয়ারের ৫৭তম ম্যাচ।

এখন চোখ সামনে বড় আরেক মাইলফলক। মিরপুর টেস্টের পঞ্চম দিনে আর মাত্র একটি উইকেট পেলেই প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেট পূর্ণ করবেন তাইজুল। সাদা পোশাকে তার শিকার এখন ২৪৯।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত