২৬ আগস্ট ২০২৫| নিজস্ব সংবাদদাতা| একটি বাংলাদেশ অনলাইন
বাংলাদেশে দারিদ্র্যতা তিন বছরের মধ্যে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা একটি উদ্বেগস্হায়ক পরিস্থিতির ইঙ্গিত দেয় (১৮.৭ % থেকে ২৭.৯৩ %) । এই সময় একই সাথে অতিদারিদ্র্যের হারও বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯.৩৫ %, যা ২০২২ সালে ৫.৬ % ছিল ।
এছাড়া, ১৮ % পরিবার এখনও এমন অবনতিশীল অবস্থায় রয়েছে, যেখানে একটি অর্থনৈতিক শক তাদের দারিদ্র্যসীমায় ফেলে দিতে পারে ।
পিপিআরসির গবেষণায় আরও উঠে এসেছে, পরিবারের মাসিক আয় ও খরচের ব্যবধান ক্রমেই সংকুচিত হচ্ছে। শহুরে পরিবারগুলোর গড় আয় হ্রাস পেয়ে মাত্র ৪০,৫৭৮ টাকা হলেও খরচ বেড়ে দাঁড়িয়েছে ৪৪,৯৬১ টাকায়; ২০২২ সালে আয় ছিল ৪৫,৫৭৮ টাকা । অন্যদিকে, গ্রামীণ পরিবারগুলোর আয় ও খরচ কিছুটা বেড়েছে—গড় আয় ২৯,২০৫ টাকা ও খরচ ২৭,১৬২ টাকা । দেশজুড়ে গড় মাসিক আয় মাত্র ৩২,৬৮৫ টাকা এবং গড় খরচ ৩২,৬১৫ টাকা, যা সামান্য সঞ্চয় সুযোগই রেখে দিয়েছে ।