সর্বশেষ :
অস্তিত্ব রক্ষায় কংগ্রেসের শরণাপন্ন মমতা, বদলাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ইউরোপের পর যুক্তরাষ্ট্রেও পোশাক রপ্তানিতে ধাক্কা, আয় কমল ১৭ শতাংশ প্রথম সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান সীমান্তের ৭ সংকটে সমাধানের আভাস নেই, হতাশ ঢাকা গুরুত্বপূর্ণ ইস্যুতে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১০ বছরে বেড়েছে দ্বিগুণ, জলবায়ু ঝুঁকিতে নতুন সতর্কতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় ঝরছে প্রাণ, বাড়ছে উদ্বেগ ২০ বছর আগে বাবাকে, এবার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা; চৌদ্দগ্রামে শোক ও ক্ষোভ সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার বৃদ্ধের পরিচয় মিলল, পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার
কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংক ভবনে কর্মচারী সংঘের সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, “আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। তার নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে যারা বিশ্বাসী নয়, তারা ষড়যন্ত্র করছে। পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণের চেষ্টা করছে।”

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এটি বেআইনি আবদার। সংবিধান ইচ্ছামতো বাতিল করা যায় না। আবেগী না হয়ে জনআকাঙ্ক্ষাকে বুঝতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত