সর্বশেষ :
এনসিটি ইস্যুতে নীরব আন্দোলনকারীরা, প্রশ্ন বন্দরের ভবিষ্যৎ নিয়ে অস্তিত্ব রক্ষায় কংগ্রেসের শরণাপন্ন মমতা, বদলাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ইউরোপের পর যুক্তরাষ্ট্রেও পোশাক রপ্তানিতে ধাক্কা, আয় কমল ১৭ শতাংশ প্রথম সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান সীমান্তের ৭ সংকটে সমাধানের আভাস নেই, হতাশ ঢাকা গুরুত্বপূর্ণ ইস্যুতে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১০ বছরে বেড়েছে দ্বিগুণ, জলবায়ু ঝুঁকিতে নতুন সতর্কতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় ঝরছে প্রাণ, বাড়ছে উদ্বেগ ২০ বছর আগে বাবাকে, এবার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা; চৌদ্দগ্রামে শোক ও ক্ষোভ

২০১৪, ২০১৮ ও ২০২৪’র নির্বাচন ভুলে যেতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার
৪. “আবদার না মানলে মিথ্যা প্রচার শুরু হয়”—স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের উদ্দেশে

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দূরে থাকতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে।”

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল নয়, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনও বড় অংশীদার। এ সময় তিনি জানান, মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং পুলিশ এবার ফেয়ার রিক্রুটমেন্ট করেছে।

তিনি আরও বলেন, “আমি যতদিন থাকবো, পোস্টিং শুধু লটারির মাধ্যমে হবে। কিন্তু আমাদের সফলতা প্রচার হয় না, ব্যর্থতাই বড় করে দেখানো হয়।”

অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টের দোসররা জামিনে বের হয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। আসন্ন দুর্গাপূজা ঘিরেও অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে, তবে তা মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত