ডাকসু ভোটকেন্দ্রে পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ বার
ডাকসু ভোটকেন্দ্রে পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ । নিজস্ব সংবাদদাতা
একটি বাংলাদেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অবস্থিত অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কারণ, তিনি অনিচ্ছাকৃতভাবে একজন শিক্ষার্থীকে দুইটি ব্যালট পেপার প্রদান করেন, যা ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারত। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে।

কেন্দ্রে উপস্থিত পোলিং এজেন্ট সীমা আক্তার ও আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক এ বিষয়ে জানিয়েছেন, শুরুতে একজন ভোটারকে দুটি ব্যালট কপি দেওয়া হয়। ভোটার দু’টি পেপারই পূরণ করে, এরপর একটি ব্যালট বাক্সে ও অন্যটি টেবিলে জমা দেন। পরবর্তীতে আরেকজন ভোটার একই ব্যালট পেয়ে পূরণ করা অবস্থায় তা ফেরত দেন। ঘটনাটি প্রশাসন দ্রুত সামলাতে সক্ষম হয়।

সাক্ষরতার প্রকৃত চিত্র নিয়ে নতুন করে বিতর্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতের উপ পরিচালক ফররুখ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এটি সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত একটি ভুল এবং অভিযোগকারীরাও বিষয়টি বুঝতে পেরেছেন। তবে ঘটনা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসন তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেছে। পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরীও এই ভুল স্বীকার করেছেন।

এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন, যার মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। ডাকসুতে ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১৮টি হল সংসদে ১৩টি করে পদে মোট ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী লড়াই করছেন। সব মিলিয়ে ভোটারদের ৪১টি ভোট প্রদানের সুযোগ রয়েছে, যেখানে প্রতিটি ভোট প্রদানের জন্য আনুমানিক সময় ১০ মিনিট নির্ধারিত।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের প্রতিটি কেন্দ্রে নজরদারি বাড়িয়ে সুষ্ঠু ভোট পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত