ডাকসু নির্বাচনে অপপ্রচার শনাক্ত করলো বাংলাফ্যাক্ট

একটি বাংলাদেশ অনলাইন
  • আপডেট টাইম : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার
অপপ্রচার শনাক্ত করলো বাংলাফ্যাক্ট

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ । একটি বাংলাদেশ ডেস্ক
একটি বাংলাদেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাল ভোট হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভিডিওকে সম্পূর্ণ ভুয়া হিসেবে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সংক্রান্ত ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট জানায়, অনলাইনে প্রচারিত ভিডিওটি আসলে ২০২৪ সালে আওয়ামী লীগ আমলে ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের সময়ের জাল ভোটদানের ঘটনার দৃশ্য।

ভিডিওতে দাবি করা হয়েছিল, ডাকসু ও হল সংসদ নির্বাচনে কেউ ইচ্ছেমতো প্রকাশ্যে একাধিক ব্যালটে সিল মেরে ভোট দিচ্ছে। কিন্তু বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি ডাকসুর নয়। ভিডিওতে যেসব দৃশ্য ধরা পড়েছে, তা ২০২৪ সালের ৫ জুনের ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের সময়ের। সেখানে একজন ব্যক্তি একাই একাধিক ব্যালটে সিল মারছিলেন।

বাংলাফ্যাক্ট আরও জানিয়েছে, ভিডিওটি উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির জন্য অনলাইনে প্রচার করা হয়েছে। ভিডিওর প্রকৃত উৎস ও সময় নির্ধারণ করে নিশ্চিত করা হয়েছে যে, এটি সম্পূর্ণ ভিন্ন ঘটনার দৃশ্য এবং ডাকসু নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধের পাশাপাশি জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে বাংলাফ্যাক্ট নিয়মিত কাজ করছে। তাদের অনুসন্ধান ও যাচাই কার্যক্রম নিশ্চিত করছে, যে কোনো প্রণোদিত মিথ্যাচার বা বিভ্রান্তিমূলক প্রচার সঠিকভাবে চিহ্নিত ও প্রকাশ করা হচ্ছে।

এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি নির্বাচনের স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে। তাই অনলাইন ও সামাজিক মাধ্যমের মাধ্যমে ছড়ানো তথ্য যাচাই করা এবং সঠিক তথ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

স্বত্ব © ২০২৫ একটি বাংলাদেশ | মোহাম্মাদ আব্দুল্লাহ সিদ্দিক ইবনে আম্বিয়া কর্তৃক সরাসরি যুক্তরাজ্য থেকে প্রকাশিত